ভারতে হলো নোবেলের বিরুদ্ধে মামলা কিন্তু কেন ?
সবসময় সত্য ঘটনা পেতে ,
চ্যানেল টি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকুন !
@Bangla News & Sports Channel
https://www.youtube.com/c/BanglaNewsSportsChannel
ভারতের টেলিভিশন চ্যানেলে গান গেয়ে পরিচিতি পাওয়া গায়ক মাঈনুল আহসান নোবেল, এখন ভারতে যাওয়ামাত্রই গ্রেপ্তার হবেন।
মামলা হওয়ার পর থেকে তাঁকে খুঁজছে ত্রিপুরার পুলিশ।
২৫ মে ত্রিপুরার বিলোনিয়া থানায় নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে মামলার বিষয়টি অবগত আছেন নোবেলও।
বুধবার রাতে নোবেল প্রথম আলোকে বলেন, ‘মামলা হয়েছে, শুনেছি। আমি আপাতত নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং নিয়ে ব্যস্ত। কাল এটা নিয়ে ভাবব।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করায় নোবেলের বিরুদ্ধে মামলাটি করা হয়
স্থানীয় বিলোনিয়া থানায় নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করা হয়েছে।
নোবেলের বিরুদ্ধে করা অভিযোগের একটি করে প্রতিলিপি পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ঢাকার ভারতীয় দূতাবাস ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতে ঢোকামাত্রই গ্রেপ্তার হবেন নোবেল।
ওখানকার বিভিন্ন সংবাদমাধ্যমেও নোবেলের মামলার খবরটি প্রকাশিত হয়েছে।
#Bangla News & Sports Channel
#Bangladeshi News Channel
#News Channel Of Bangladesh
Many Footages are collected from VideoBlocks premium account:
License Proof: https://drive.google.com/open?id=1ZPv...
0 Comments